Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 08 Jun 2024, 09:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জে জয়নাল আবেদীন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮জুন) ভোরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নবিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন প্রায় ২ বছর আগে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার সুইসগেট এলাকার বাকের আলীর মেয়ে রেখামনি কে বিয়ে করে। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।

 

ঘটনার দিন রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তাঁর সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করে স্থানীয়রা।

 

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।