Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে যায় যায় দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin • 06 Jun 2023, 09:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে যায় যায় দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে এ আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

যায়যায়দিনের মেলান্দহ উপজেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।

আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা ও বিভ্রান্তি মূলক সংবাদ প্রচার না করা প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের জিল্লুর রহমান রতন, সাংবাদিক রুহুল আমীন রাজু, সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানাসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।