Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে যমুনা নদীতে ডুবে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

Shakib Nahid • 13 Aug 2025, 04:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে যমুনা নদীতে ডুবে কিশোর নিখোঁজ,  চলছে উদ্ধার অভিযান

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে বাবু শেখ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বাবু শেখ চর শিশুয়া গ্রামের আলম শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবু তার ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির ঘাট থেকে নগি বাইয়ে নৌকাযোগে যমুনার শাখা নদী পেরিয়ে অপর পাড়ে থাকা তার বাবাকে আনতে যাচ্ছিল। নদীর মাঝপথে হঠাৎ নৌকা থেকে বাবু ছিটকে পানিতে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নৌকা ও জাল ব্যবহার করে উদ্ধার তৎপরতা চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও বাবুর সন্ধান না মেলায়। পরে ইসলামপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে টানা তিন ঘণ্টা তল্লাশি চালায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ওই তরুনের সন্ধানে নদীর তীরে ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহালম মণ্ডল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করছি।”

ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মো. মাজাহার বলেন, “নিখোঁজ কিশোরের খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। নদীর স্রোত অনেক বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, অভিযান অব্যাহত রয়েছে।”জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে বাবু শেখ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।