Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ভিক্ষুকের কান কেটে দেয়ার অভিযোগে যুবক আটক

admin • 08 Apr 2025, 09:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ভিক্ষুকের কান কেটে দেয়ার অভিযোগে যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সোহেল রানা উপজেলার মোনারপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে। আর আহত ভিক্ষুকের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আব্দুস সাত্তার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ভিক্ষা করতে যান। এসময় সোহেল রানার কাছে ভিক্ষা চান তিনি। সোহেল রেগে গিয়ে প্রথমে তাকে মারধর করে। একপর্যায়ে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে আব্দুস সাত্তারের একটি কান কেটে দেয়।

পরে স্থানীয়রা আহত সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ভিক্ষুকের কান কেটে দেয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।