Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা

admin • 09 Apr 2023, 11:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মশালা

জামালপুরের মেলান্দহে বেসরকারি সংস্থা ব্র্যাকের "নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ এপ্রিল) সকালে নাংলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ামন্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালপুর এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নাংলা ইউ.পি. চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা বলেন- বিদেশ গমনের পূর্বে প্রতিটি শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে (হুন্ডির মাধ্যমে) না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে। দেশ আরও বেশি রেমিট্যান্স পাবে যা অর্থনৈতিক উন্নতির জন্য সহায়ক। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালপুর এর সেক্টর স্পেশালিস্ট-সাইকোসোস্যাল কাউন্সেলর লিটন কুমার রয় অমিতাভের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য ইউ.পি. সদস্যগণ বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।