Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ব্যাটারি ছিনতাই করতে চালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

admin • 14 Mar 2023, 10:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ব্যাটারি ছিনতাই করতে চালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ব্যটারি ছিনতাই করার জন্য অটোরিকশা চালক নাজমুল হোসেনের হত্যা মামলার প্রধান আসামী মাসুদ মামুন (২৮) কে নারায়নগঞ্জের লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

সোমবার (১৩মার্চ) দিবাগত রাত ১১ টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই পুলিশের জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত ‌মাসুদ ওরফে মামুন পুলিশকে জানিয়েছে অটোরিক্সার পাঁচটি ব্যাটারি চুরি করার জন্যই অটো চালক নাজমুলকে হত্যা করে।

 

গ্রেপ্তারকৃত মামুন মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত অটোচালক‌ নাজমুল শনিবার রাতে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হলে মহিরামকুল থেকে ২০০ টাকা ভাড়ায় মাসুদ ওরফে মামুন ব্যাটারি চুরির উদ্দেশ্য অটোরিক্সা ভাড়া করে। পরে তাকে হত্যা করে তাঁর লাশ বিলের পানিতে ফেলে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।হত্যাকান্ডের পর সে নারায়নগঞ্জে আত্নগোপনে যায়।

 

পিবিআই জামালপুরের পুলিশ সুপার সালাহউদ্দীন বলেন, অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবরে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হত্যাকান্ডের তদন্ত শুরু কর হয়। তদন্তে হত্যার মুল আসামীকে সনাক্ত করা হয়। মাসুদ ওরফে মামুনকে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। অটোরিকশার ব্যাটারি চুরির করার জন্য নাজমুলকে হত্যা করেছে বলে স্বীকার করেছে মাসুদ ওরফে মামুন।

 

উল্লেখ্য, রোববার (১২ মার্চ) সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া মরগাঙ্গী বিল থেকে অটোরিকশা চালক নাজমুল (১৫) মরদেহ উদ্ধার পুলিশ। নিহতের নাজমুল ইসলামের বাবা মেলান্দহ থানায় অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।