Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

admin • 25 Sep 2024, 02:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় চার্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুল হক নামে এক চালক মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার শাহজাদপুর ব্রাম্মনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি মোঃ মামুনুল হক (২৭)। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করছেন মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দিলীপ কুমার সরকার।

স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মামুনুল হক পেশায় অটোরিকশাচালক প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিকশা নিয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন। নিজের বসতঘরের পাশেই অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

 

সেখানে সারারাত চার্জ শেষে সকাল ৭টা দিকে গোসেল শেষে ভেজা শরীরে চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

পরিবারের কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দীলিপ কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।