Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

admin • 04 Jun 2024, 06:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের সরিষাবাড়ীতে খড়ের কাজ করার সময় বজ্রপাতে ফরিদ মিয়া নামে এক কৃষক মারা গেছে। এ ঘটনায় এরশাদ, শাহজালাল ও সবুজ মিয়া নামে ৩ কৃষক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আবু তাহের।

নিহত কৃষক রবিউল ইসলাম ফরিদ মিয়া উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ীর পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউপি সদস্য শাকিল আহমেদ জানান, নিহত ও আহতরা সবাই কৃষি কাজ করেন। ফরিদ মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।তার এক ছেলে ও এক মেয়ে আছে। ফরিদ মিয়ার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ফরিদ মিয়ার ছেলে মেয়ের প্রতি সু-দৃষ্টি দিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। অপর ৩ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।