Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

admin • 27 Aug 2024, 11:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুরের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবিতে ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকালে সাড়ে ১১ টা থেকে সদরের নারিকেলী বাজার এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

 

বিদ্যালয়টির দশম শ্রেনীর শিক্ষার্থী মেঘলা বলেন-‘স্যার একজন মাদকাসক্ত ব্যাক্তি। তিনি অনেক অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত। আমাদের স্কুলে কোনো ল্যাব নেই। স্যার বিভিন্ন নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। স্যার তার চেয়ারে বসে সিগারেট খায়। এমন সার আমরা চাই না।’

 

নবম শ্রেনীর শিক্ষার্থী রায়মা ইসলাম নুপুর বলেন-‘আমাদের প্রতিটি পরীক্ষা ও রেজিস্ট্রেশনের সময় স্যার অতিরিক্ত ফি নেই। যেখানে বাইরের স্কুলে ২০০ টাকা নেয়। সেখানে তিনি ৭০০ থেকে ৯০০ টাকা নেন। এছাড়াও স্কুলের অনেক বরাদ্দ তিনি হজম করে ফেলেছন।’

৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক ফজলুল হক। দ্রত তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

 

প্রাক্তন ছাত্র রাকিব বলেন-‘৫ আগস্টের পর থেকে স্যার আর স্কুলে আসে না। তিনি যেখানেই থাকুক আমরা তার পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের আন্দোলন থামবে না।’

 

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল হক জানান-‘সারা দেশে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হচ্ছে। আমাকেও সেভাবে হয়রানি করা হচ্ছে। আমি কোনো দুর্নীতি অনিয়ম করি নাই। একটি পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ করছে। দ্রত এই বিষয়টি সমাধান হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।