Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে প্রতিপক্ষের হামলায় আইনজীবীসহ আহত ২

admin • 19 Jan 2025, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে প্রতিপক্ষের হামলায় আইনজীবীসহ আহত ২

জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবী ও তার মা গুরুত্বর আহত হয়েছে।আহতরা হলেন- সুরুলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে এডভোকেট নাসরিন সুলতানা শিখা (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫)। তারা দুইজনই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

রোববার বেলা ১২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের সুরুলিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত আইনজীবী নাসরিন সুলতানা শিখা বলেন- ‘আমার চাচা ওয়াজকুরুনির সাথে বাড়ির জমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জেড় ধরে রোববার বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্ষেতের জমি দখল করে যায় চাচা ওয়াজকুরুনি, রফিকুল ইসলাম গদাই ও মাইনুদ্দিনসহ ২০ থেকে ২৫জন। পরে তাদের বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং আমিসহ আমার মা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাই।’

আহত নাজমা বেগম বলেন- ‘আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমাদের অসহায় পেয়ে এভাবে মারধর করেছে।’

তবে অভিযোগের বিষয়ে ওয়াহিদুজ্জামান ওয়াজকুরুনি মোবাইল ফোনে বলেন-‘ ৫২ শতাংশ জমি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। এসব নিয়ে আমাদের উপর আজকে প্রথমে হামলা করে তারা। পরে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়।’

এসব বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান মোবাইল ফোনে বলেন-‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।