Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin • 24 Jan 2024, 06:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই বছর এক মাস বয়সী মো. স্বর্ণ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার বিদ্যুৎ শ্রমিক মো. জুয়েলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর শহরের পাথালিয়া গজপাড়া এলাকার গৃহিনী কনিকা খাতুন বুধবার দুপুরে তার একমাত্র সন্তান শিশু স্বর্ণকে বাড়িতে রেখে অন্য বাড়িতে যান।

বাড়িতে অন্যান্যরা থাকলেও সবার অগোচরে স্বর্ণ নিখোঁজ হয়। বেলা সাড়ে ১২টার দিকে তার মা কনিকা বাড়িতে ফিরে তাকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। এ সময় প্রতিবেশী এক যুবক শিশু স্বর্ণকে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত শিশু স্বর্ণকে তাদের বাড়িতে নিয়ে গেলে তার মা ও অন্যান্য স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশী শত শত মানুষ মৃত শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পাথালিয়া গজপাড়া এলাকায় স্বর্ণ নামের এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনেছি। ওই পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।