Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

admin • 31 Aug 2024, 05:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পৌর এলাকার চরভবসুর নয়াপাড়া গ্রামে একটি পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সেলিম মিয়া নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন সেলিম মিয়া। সকালে নিজ ঘরে সেলিম মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার পরিবার।

পরে সকাল ৯ টার দিকে তার নিজের পুকুরে সেলিম মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।