Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নৌকাডুবি: পাঁচ শিশুর মরদেহ উদ্ধার

Shakib Nahid • 02 Nov 2025, 10:50 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে নৌকাডুবি: পাঁচ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুর মরদেহও উদ্ধার হয়েছে। এ ঘটনায় পাঁচ শিশুরই মৃত্যু নিশ্চিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকার ঝিনাই নদীতে ভেসে ওঠে বৈশাখীর মরদেহ।

এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে পাঁচ শিশু ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায় তারা। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

শনিবার সকালে উদ্ধার হয় কুলসুমের মরদেহ, আর রবিবার সকালে পাওয়া যায় শেষ নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে মরিয়ম আক্তার পলি (১০), রায়েরছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম (৯), বাউসি এলাকার নুরু মিয়ার মেয়ে সাইমা আক্তার (৮) এবং চরভাটিয়ারচর উত্তর পাড়ার আবুল হোসেনের মেয়ে বৈশাখী (৯)।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রফিকুল ইসলাম জানান,রবিবার সকালে নদীতে ভেসে ওঠা বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পাঁচজন শিশুরই মরদেহ উদ্ধারের মাধ্যমে অভিযান শেষ হয়েছে।

একই পরিবারের ভাইবোনসহ পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদীর পাড়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও গ্রামবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।