Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নাশকতার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

admin • 29 Jul 2025, 10:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে নাশকতার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া ও চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম টিটু এবং উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের সংশ্লিষ্ট তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে মঙ্গলবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই যুবলীগ নেতাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।