Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে তীব্র গরমে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু

admin • 03 Jun 2026, 08:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে তীব্র গরমে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা মানুষ বেশি ঝুঁকিতে রয়েছেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, বালি বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

   

অতিরিক্ত গরম ও হিটস্ট্রোকের কারণে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমান আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে।

   

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না যাওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।