Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin • 04 Aug 2025, 07:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে ভোর সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইসলামপুর থানা পুলিশ।

 

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, মোস্তাফিজুর রহমান কমল ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী ও প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে রয়েছে।

 

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে আটক বিস্ফোরক আইনের মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।