দেশে চলমান ভয়াবহ স্বাস্থ্য সমস্যা ডেঙ্গু রোগ প্রতিরোধে এবং এডিস মশা নিধনে জামালপুর পৌরসভাধীন দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকায় সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের উপস্থিতিতে শোভাযাত্রাটি দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উন্নয়ন সংঘ চাইল্ড সিটিতে এসে শেষ হয়।
এর আগে দেউরপাড় চন্দ্রা জামতলা মোড়ে নগর উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে অংশ নেন সংস্কৃতিকর্মী বাহাউদ্দিন খান, জিহাদসহ এলাকার শতাধীক নারী, পুরুষ, শিশু এবং কমিটির সদস্যরা।
এলাকায় দিনব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধ, বাল্যবিয়ে, মাদক, জুয়া, পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মাইকিং করা হয়। উল্লেখ, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম(এপি) এর প্রেরণা ও কারিগরী সহায়তায় গঠিত দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটি এলাকাবাসী সহায়তায় নানামূখী উন্নয়ন কাজ/ছোট ছোট উদ্যোগ নিয়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে।
এর আগে এলাকার গর্ভবতী, প্রসুতি ও নবজাতক পরিবারের মাঝে ১০টি করে ফল ও কাঠ গাছের চারা উপহার দিয়েছে। বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা করেছ। ভবিষ্যতে এলাকা থেকে সকল প্রকার অসামাজিক কার্যক্রম বন্ধে এবং শিশুদের সর্বোত্তম সুরক্ষায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেউরপার চন্দ্রাকে আদর্শ একটি গ্রাম প্রতিষ্ঠা করা হবে বলে জানান, কমিটির সভাপতি আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।





