Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

admin • 21 Aug 2023, 03:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফিয়া (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী রাফিয়া উপজেলার চরপাকেরদহ্ ইউনিয়নের ফাজিলপুর এলাকার সামিউল ইসলামের মেয়ে। সে উপজেলার করিমুন নিছা মাদ্রাসার আবাসিক শাখার শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাফিয়া কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে নিজ বাড়ীতে প্রাথমিক চিকিৎসা নিতে থাকে। অবস্থার উন্নতি না হলে রোববার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাফিয়ার স্বজনরা গতকাল রাতেই জামালপুর জেনারেল হাসপাতালের পথে রওনা হন। পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই ওই মাদ্রাসা শিক্ষার্থী রাফিয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, রোগী ডেঙ্গুর সিমটম নিয়েই হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়।

 

তিনি আরও জানান এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ৩৯জন রোগী ভর্তি ছিলো এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬জন, চিকিৎসাধীন আছেন ২জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।