Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Shakib Nahid • 31 Jul 2025, 04:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি-২) অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় সোহাগ মিয়া (৪০), এবং মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে মুরাদ (৩৫)।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।