Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি আটক

admin • 03 Nov 2025, 11:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি আটক

ট্রেনের টিকিট বিক্রিতে শৃঙ্খলা ও যাত্রী সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অভিযানে নেমেছে রেলওয়ে পুলিশ। এরই ধারাবাহিকতায় জামালপুরের মেলান্দহ রেলস্টেশন এলাকায় পরিচালিত অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

 
রোববার (২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানার একটি বিশেষ টিম মেলান্দহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলেন, মো. তোতা মিয়া (৬০) এবং মো. জুয়েল মিয়া (৩০)। তারা দুজনেই মেলান্দহ পৌরসভার স্থানীয় বাসিন্দা।
 
অভিযানের সময় তাদের কাছ থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর-দেওয়ানগঞ্জ ও মেলান্দহ-টু-ঢাকা রুটের মোট ১৬ আসনের ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়। এছাড়া তাদের নিকট থেকে টিকিট বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিলেন। এতে একদিকে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছিল, অন্যদিকে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছিল।  

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, রেলওয়ের টিকিট কালোবাজারি দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।