সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় চাপা পরে গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে এঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়া চেয়ারম্যানের ছেলে। তিনি শেরপুর জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান , পৌর শহরে ব্যক্তিগত কাজ শেষে শহরের উত্তর বাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন আইনজীবী আজাদ। এসময় তিনি মালিবাগ মোড় পার হতে গেলে বিপরীত দিক আসা একটি ট্রাক তাকে চাপা দিলে রাস্তা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় ঘাতক ট্রাক সহ চালক গোলাপ মিয়াকে বকশীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ট্রাকের চাপায় আইনজীবী নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





