জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজার এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন সিএনজির ৩ যাত্রী।
নিহতরা হলেন-, শেরপুর জেলার মাছপাড়া এলাকার মৃত গনি মিয়ার ছেলে মোজাফফর হোসেন (৫০), শেরপুরের নন্দির বাজার এলাকার আজগর আলীর ছেলে সিএনজি চালক আরমান আলী কিশোরগঞ্জ আরমান আলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াবাশাটি এলাকার শাহবুদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০)।
আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিকাল ৪টা ৫ মিনিটের দিকে ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজারে এই দূর্ঘটনা ঘটে। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান- ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
সোহরাব হোসেন আরো জানান- নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





