Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জুয়ার আসর থেকে পনেরো জুয়াড়ি গ্রেপ্তার

admin • 24 Sep 2023, 08:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে জুয়ার আসর থেকে পনেরো জুয়াড়ি গ্রেপ্তার

জামালপুরের পৃথক অভিযানে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজার ও নান্দিনার খড়খড়িয়া এলাকায় জুয়াড় আসর থেকে ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মুশফিকুর রহমান জানান, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজারে একটি ঘরে দীর্ঘদিন ধরে একদল জুয়াড়ি

জুয়ার আসর বসিয়ে রাত দিন জুয়া খেলে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার (২৩সেপ্টেম্বর) সন্ধায় কেন্দুয়া কালিবাড়ি বাজারে অভিযান চালায়। এসময় একটি ঘরের জুয়ার আসর থেকে হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে জুয়া খেলার নগদ চৌদ্দ হাজার তিনশত ষাট টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ নাজিমুদ্দিন মন্ডল(৪০), শ্রী বিপ্লব চন্দ্র সূত্রধর(৫২), মোঃ রফিকুল ইসলাম(৫৫), আমিনুর রহমান, মোঃ বাবুল মিয়া(৬২),আঃ রউফ, মোঃ শহীদ মিয়া(৬২), মোঃ আব্দুল বাছেদ(৫৩), মোঃ মিজানুর রহমান(৫৫), মোঃ গোলাম রব্বানী(৪৬)। অপর এক অভিযানে সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়া এলাকা থেকে আরো ৫ জন জুয়াড়িকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ এগার হাজার সাতশত ত্রিশ টাকা জব্দ ক‌রা হয়। তাদের বিরুদ্ধে জামালপ‌ুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।