Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

admin • 08 Apr 2026, 06:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল একটি প্রতারক চক্র। তবে তার আগেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)-এর অভিযানে চক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।

 

এ সময় তার কাছ থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় একটি বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মুর্শিদুল হককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।

 

এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা, একটি মনিটর, তিনটি প্রিন্টার, একটি পাওয়ার ক্যাবল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, জাল টাকা নষ্ট করার উদ্দেশ্যে কিছু নোট বাসার টয়লেটের ভেতরে ফেলে রাখা হয়েছিল।

 

সংবাদ সম্মেলনে র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাকিব আল হাসান নাহিদ জামালপুর। ০৮.০৪.২০২৬ ০১৪০৯-১১৮২৯০

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।