জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে শনিবার (৪ নভেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে পতাকা উত্তোলন ও র্যালী শেষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবীর হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী, মেলান্দহ উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম রেজা। বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





