জামালপুর জেলা জাকের পার্টির আয়োজনে ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জামালপুর অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব মো. শামীম হায়দার। সভায় জামালপুর জেলা জাকের পাাটির সভাপতি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সঞ্চালনা করেন।
সভায় বিশেষ অতিথর বক্তব্য দেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির প্রমুখ।
সমাবেশে বক্তারা জাকের পার্টিসহ সব অঙ্গ সংগঠনকে একত্রে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। জেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ডে না জড়িয়ে দেশের সেবায় দলটিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।





