১২০ বছরের বৃদ্ধা ময়মল বেগম। হাঁটার শক্তি হারিয়েছেন অনেক আগেই। বেলা সাড়ে ৩ টার দিকে দুইজনের কোলে চড় গরম উপেক্ষা করে এসেছিলেন ভোট দিতে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ময়মল।
মেলান্দহ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধা ময়মল বেগমকে দেখে অবাক হয়েছেন অনেকেই। ময়মল বেগম বাধ্যকজনিত রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তারপরও জীবনের শেষ মুহুর্তের ভোটটা পছন্দের প্রার্থীকে দিয়েছি সিল মেরে।
মেয়ে ও নাতির কোলে চড়ে দিয়ে ভোট দিতে এসেছেন তিনি। ভোট দেওয়া শেষে তাদের কোলে চড়েই যাচ্ছিলেন তিনি।
তার মেয়ে বলেন, আমার মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যাশায়ী। আজ ভোট অনুষ্ঠিত হবে শুনে তিনি ভোট দিতে এসেছেন। জীবনের শেষ মুহুর্তে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন মা।
রবিবার (৩০ জুলাই) মেলান্দহ পৌরসভার ৪নং ওর্য়াডের কাউন্সিলর পদে উপনির্বাচন ভোট গ্রহন চলছিলো। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট।
পৌরসভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.আমজাদ হোসেন (টেবিল ল্যাম্প), মো. নজরুল ইসলাম খান (উটপাখি), মো. মহির উদ্দিন (পানির বোতল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ছিলো ২৫২১ জন।
মোট ভোট পড়ে ১৭৫৬ টি। এতে ৭৪৮ ভোট পেয়ে উটপাখি প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়।





