Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে কৃষক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

admin • 23 Jan 2024, 08:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে কৃষক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকায় চাঞ্চল্যকর কৃষক মোঃ দুলাল মিয়া হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোছাঃ মুক্তা বেগম (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

 

সোমবার (২২ জানুয়ারী) রাতে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুক্তা বেগম উপজেলার নাগেরপাড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, গত বছরের ৫ই অক্টোবর বিকালে বিবাদীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে দুলাল মিয়ার বসত বাড়ীতে প্রবেশ করে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইফুল ইসলাম ধৃত আসামী মোছাঃ মুক্তা বেগম (২৮) এর সহযোগীতায় মোঃ দুলাল হোসেনকে ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ মারলে গুরুতর আহত হন।

 

স্থানীয়রাv উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মোঃ দুলাল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বছরের ১০ই অক্টোবর রাত ৩ টার দিকে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।