Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে একাধিকবার ভিজিএফের চাল নেওয়ার চেষ্টা,যুবকের কারাদণ্ড

admin • 14 Mar 2026, 08:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে একাধিকবার ভিজিএফের চাল নেওয়ার চেষ্টা,যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের সময় একাধিকবার চাল নেওয়ার চেষ্টা করার অভিযোগে মো. মোতালেব মিয়া (৩৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৪ মার্চ) দুপুরে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

   

আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন। দণ্ডপ্রাপ্ত মো. মোতালেব মিয়া দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খরমা তেলিপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের ছেলে।

   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় মোতালেব মিয়া একবার চাল নেওয়ার পরও কয়েকবার লাইনে দাঁড়িয়ে আবার চাল নেওয়ার চেষ্টা করেন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।

   

তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।