Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

জামালপুরে অসচ্ছলদের মাঝে জেলা আ.লীগের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

admin • 20 Apr 2023, 08:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে অসচ্ছলদের মাঝে জেলা আ.লীগের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

 

এসময় ১৫শ অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।