Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

জামালপুরে অবৈধ ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন,৩ লাখ টাকা জরিমানা

admin • 08 May 2025, 10:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে অবৈধ ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন,৩ লাখ টাকা জরিমানা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ, কে, এম, ছামিউল আলম কুরসি।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ভাটারা কাসারীপাড়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসকে ২ লাখ টাকা এবং তারাকান্দি এলাকার মেসার্স আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সরিষাবাড়ী থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরিষাবাড়ী।

প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, অবৈধ ইটভাটাগুলো পরিবেশ দূষণ এবং কৃষি জমির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, "পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। পরিবেশ সুরক্ষায় প্রশাসন সবসময়ই সচেতন।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।