Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

admin • 02 Jan 2025, 03:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়৷

 

এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।