Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর মুক্ত দিবস আজ

admin • 10 Dec 2023, 10:16 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর মুক্ত দিবস আজ

আজ ১০ ডিসেম্বর জামালপুর মুক্ত দিবস। হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি জামালপুর দুর্গের পতনের মধ্য দিয়ে ১১নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা সূচনা করেছিল ঢাকা বিজয়ের পথ।

 

একাত্তরে যুদ্ধের শুরুতেই বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও আশপাশের বেশক’টি জেলা ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেন্দ্রগঞ্জ এলাকায় কর্নেল তাহেরের নেতৃত্বাধীন ১১নং সেক্টরের হেড কোয়াটার স্থাপন করা হয়।

 

বিপরীতে জামালপুর জেলা সদরের পিটিআই ও ধানুয়া কামালপুরে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি স্থাপন করা হয়। স্বাধীনতা যুদ্ধে এ ১১নং সেক্টরের অনেক যুদ্ধই মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।

 

যুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনীর অসংখ্য নৃশংতার চিহ্ন আর বধ্যভূমি ছড়িয়ে আছে জেলার বিভিন্নস্থানে। জেলা সদরের পিটিআই হেড কোয়াটার, বর্তমান ওয়াপদা রেস্ট হাউস, আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল টর্চার সেল, ব্রহ্মপুত্রের তীরে শ্মশান ঘাট বধ্যভূমি এবং ফৌতি গোরস্থানসহ এসব বধ্যভূমিতে ধরে এনে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙ্গালীকে নৃশংসভাবে হত্যা করা হয়।

 

সরিষাবাড়ীর বারই পটল এলাকায় একদিনেই হত্যা করা হয় শতাধিক মুক্তিকামী বাঙ্গালীকে। অবশেষে প্রাণপন যুদ্ধের পর ১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় জামালপুর। জামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়েই সূচিত হয় শেরপুর, ময়মনসিংহসহ ঢাকা বিজয়ের পথ। তবে এখনো এই বীর মুক্তিযোদ্ধাদের কবর অরক্ষিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।