Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

admin • 15 Feb 2024, 04:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

জামালপুরের পিয়ারপুরে একটি ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ২৫৬ লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়।

এতে জামালপুর-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পিয়ারপুর রেলওয়ের স্টেশন অফিসার মো. আপেল মমিন জানান, ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পিয়ারপুর স্টেশনে এসে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে মাঝামাঝি তিনটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি লাইনে তোলা ও ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্টেশন অফিসার মমিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।