Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রুহানি-সাঈরা

admin • 19 Jul 2026, 08:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুর ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রুহানি-সাঈরা

জামালপুরের বিতার্কিকদের সংগঠন জামালপুর ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

 

ঘোষিত ৬৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী আল-আমিন রুহানি সভাপতি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাঈরা ফিদ্দা বিনতে সাহেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জোয়াইরিয়া বিনতে জোবায়ের (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) রায়হান কবির আল-আমিন (জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ), সহ-সভাপতি সৈয়দা আশরাফুন নাহার অর্থী (সরকারি জাহেদা সফির মহিলা কলেজ), যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিফাত (জামালপুর জিলা স্কুল), সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ সাকিন (জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ) ও আশানুর রহমান (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক তাওফিক ইবনে আলম শাফি (সরকারি আশেক মাহমুদ কলেজ) ও হাবিবুর রহমান হিমেল (শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ)।

 

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. আনন্দ ইসলাম (সরকারি আশেক মাহমুদ কলেজ), সহ-দপ্তর সম্পাদক মানতাসা নুসরাত জামান প্রকৃতি (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও আশফিকা জান্নাত (সরকারি জাহেদা সফির মহিলা কলেজ), বিতর্ক ও একাডেমিক সম্পাদক আফিয়া হামিদা (সরকারি আশেক মাহমুদ কলেজ), সহ-বিতর্ক ও একাডেমিক সম্পাদক আবরার আনাম (সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজ), মেহরাব হোসেন (ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) ও উম্মে নাসির বুসরা (জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), কোষাধ্যক্ষ মো. জিহাদ এবং সহ-কোষাধ্যক্ষ মহসিন হোসেন মিরাজ (উভয়েই সরকারি আশেক মাহমুদ কলেজ) নির্বাচিত হয়েছেন।

 

কমিটিতে আরও রয়েছেন প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক তিলা জামালী (সরকারি জাহেদা সফির মহিলা কলেজ), বাংলা বিতর্ক সম্পাদক শ্রাবণী দাস (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সহ-বাংলা বিতর্ক সম্পাদক মামুদ রাসেল (সরকারি আশেক মাহমুদ কলেজ), ইংরেজি বিতর্ক সম্পাদক ফয়সাল আহমেদ (সরকারি আশেক মাহমুদ কলেজ), সহ-ইংরেজি বিতর্ক সম্পাদক ফারহান আহমেদ সাহিল (শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ) ও আদনান আলম খান সাদিত (সরকারি আশেক মাহমুদ কলেজ), গবেষণা ও প্রকাশনা সম্পাদক দৌলতুন নেছা (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সহ-গবেষণা ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ রিফাত (সরকারি আশেক মাহমুদ কলেজ), জনসংযোগ সম্পাদক মাহাথের মোহাম্মদ আনান (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং সহ-জনসংযোগ সম্পাদক তাবিয়া তাসফিয়া ওহনা, শেখ নূশরৎ জাহান নূপুর (উভয়ে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ) ও মো. জারিফ আরিয়ান (জামালপুর জিলা স্কুল)।

 

সংগঠন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিতর্কচর্চার প্রসার, নতুন বিতার্কিক তৈরি, আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

 

নবনির্বাচিত সভাপতি আল-আমিন রুহানি বলেন, জামালপুরে যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও বিতর্ক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করব। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক কর্মশালা, প্রতিযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে জামালপুরকে আরও শক্তভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।