Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ১৪ দল:ওবায়দুল কাদের

admin • 29 Jul 2024, 09:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ১৪ দল:ওবায়দুল কাদের

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে ১৪ দল। সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।