Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

admin • 01 Aug 2024, 02:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সন্ত্রাস-বিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এর অঙ্গসংগঠন রাজনৈতকিভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।

তিনি বলেন, ‘যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে।’

 

তিনি বলেন,  জামায়াতে ইসলামী আন্ডার-গ্রাউন্ডে গিয়ে কোন কিছু করার চেষ্টা করলে সরকারের সেই প্রস্তুতি আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।