Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামায়াত নেতা অ্যাড.আজিজুল ইসলাম আর নেই!

admin • 30 Mar 2024, 10:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামায়াত নেতা অ্যাড.আজিজুল ইসলাম আর নেই!

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

ইফতারের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

শনিবার (৩০ মার্চ) বিকেলে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে হিলফুল ফুযুল নামক একটি সামাজিক সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য শেষে ইফতার করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ আয়োজকরা তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সুরা সদস্য সাইয়েদ নূর ই আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট আজিজুল ইসলাম একটি ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ইফতার করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আগামীকাল সকাল সাড়ে ১১ পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩ টায় দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সরকার পাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।