Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাপানের নাগাও ফাউন্ডেশনের বৃত্তি পেল জাবির ২০ শিক্ষার্থী

admin • 11 Nov 2025, 08:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাপানের নাগাও ফাউন্ডেশনের বৃত্তি পেল জাবির ২০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ মেধাবী শিক্ষার্থী।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বৃত্তির অর্থ তুলে দেন শিক্ষার্থীদের হাতে।

 

অনুষ্ঠানে উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদায় বৈষম্য দূর করতে হবে। অর্থাভাবে অনেক শিক্ষার্থী পড়াশোনায় বাধার মুখে পড়ে— তাই বৃত্তি প্রদানের ক্ষেত্রে মেধার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং এনইএফ কনভেনার অধ্যাপক ড. এ. এইচ. এম. সা’দৎ হোসেন।

 

এছাড়াও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।