Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জানুয়ারিতেই মিলছে টানা ৩ দিনের ছুটি

admin • 24 Dec 2023, 08:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জানুয়ারিতেই মিলছে টানা ৩ দিনের ছুটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

জানুয়ারির ৫ ও ৬ তারিখ শুক্র এবং শনিবার একই সঙ্গে রোববার (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করায় টানা ৩ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

 

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।