মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকীর নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।





