Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড এলাকায় মতবিনিময় সভা

admin • 20 Jul 2023, 11:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড এলাকায় মতবিনিময় সভা

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া উন্নয়নের রুপকার ও সদর আসনের সাংসদ জননেতা মাহবুবউল আলম হানিফের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড খালপাড়া জামে মসজিদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া উন্নয়নের অন্যতম সহযোগী ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব আতাউর রহমান আতা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আজ কুষ্টিয়া উন্নয়নের চিত্র আপনাদের চোখে দৃশ্যমান, স্মার্ট কুষ্টিয়া গড়তে মাঠে ময়দানে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয় কাজ করছেন, তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে আপনাদের দায়িত্ব নেতা উচিৎ, নেতা আপনাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে এবার আপনাদের প্রতিদানের সুযোগ এসেছে, আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিবেন"।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও নাগরিক কমিটির সভাপতি সাইফুদ্দৌলা তরুণ ভাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার নব্য সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার।

উপস্থিত প্রায় অর্ধ সহস্রাধিক ভোটার জননেতা আতা ভাইয়ের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন, জাতীয় নির্বাচন কে সামনে রেখে জনগণের সাথে মতবিনিময় সভা নাগরিক ও নৌকা উভয়ের কাজে লাগবে এই আশা ব্যাক্ত করেন উপস্থিত এলাকাবাসী, দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড এর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেতাকর্মীগণ এবং স্থানীয় স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কৌরায়েশী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস. কে সজিব, সাবেক ক্রীড়া সম্পাদক মহিবুল ইসলাম বাধনসহ সাবেক ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।