Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন কুমারখালীর তরুণ সাঁতারু নয়ন

admin • 31 Mar 2026, 08:34 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন কুমারখালীর তরুণ সাঁতারু নয়ন
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া কার্ড বিতরণ ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষভাবে গর্বের বিষয় হয়ে ওঠেন কুষ্টিয়ার কুমারখালীর কৃতি সন্তান নয়ন আলী, যিনি জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের এই তরুণ সাঁতারু আজ দেশের গর্ব। সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া নয়ন আলীর বাবা রোজদার আলী এবং মা পারুলি বেগম। সীমিত সামর্থ্যের মাঝেও পরিবারের অনুপ্রেরণায় তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন।
২০০০ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা নয়ন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি গভীর আগ্রহ তাকে ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মনোবলের কারণে তিনি আজ একজন সফল সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত।
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনেন। এছাড়াও জাতীয় পর্যায়ে একাধিক পদক জিতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি।
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তির মাধ্যমে নয়ন আলী শুধু নিজের নয়, পুরো কুমারখালী তথা কুষ্টিয়া জেলার গর্বে পরিণত হয়েছেন। এলাকাবাসী মনে করেন, নয়নের এই অর্জন নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং কুমারখালী থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে।
স্থানীয়দের আশা, নয়ন ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।