Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় আইন কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin • 05 Oct 2025, 09:57 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় আইন কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
জাতীয় আইন কলেজের এল.এল.বি শেষ বর্ষ ২০২২ সালের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কলেজ গভর্নিং বডির সাথে পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ঢাকার নিউ ইস্কাটন রোডের রেড অর্কিড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জাতীয় আইন কলেজের সভাপতি মো: জাকির হোসেন ভূঁইয়া।   নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি  বলেন, ‌''আইন পেশা একটি মহান দায়িত্বের পেশা। সততা, ন্যায়পরায়ণতা এবং নিষ্ঠা বজায় রেখে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় তোমাদের এগিয়ে আসতে হবে।'   সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতে আইন পেশায় নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতা দিয়ে দেশ ও সমাজের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং কলেজের সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।