Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় আইন কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ ও দোয়া মাহফিল

admin • 29 Jan 2026, 08:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাতীয় আইন কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ ও দোয়া মাহফিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া এবং জাতীয় আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট ড. মহিবুর রহমান চৌধুরীর মহাপ্রয়াণ উপলক্ষে দোয়া মাহফিল ও ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আইন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জানুয়ারি (বুধবার) ঢাকার নিউ ইস্কাটন রোডের রেড অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার চিফ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জাতীয় আইন কলেজের সভাপতি মো. জাকির হোসেন ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আইন কলেজের নবাগত প্রিন্সিপাল মারিয়াম মারজিয়া, কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং নবীন আইন শিক্ষার্থীরা।

বিশেষ অতিথির বক্তব্যে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আইন পেশা একটি মহান দায়িত্বের পেশা। সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় তোমাদের এগিয়ে আসতে হবে।”

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতে আইন পেশায় নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতার মাধ্যমে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং জাতীয় আইন কলেজের সামগ্রিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।