Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে মোদির সঙ্গে বৈঠক চান ড. ইউনূস

admin • 07 Sep 2024, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে মোদির সঙ্গে বৈঠক চান ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত রবিবার ঢাকায় সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআই-কে সাক্ষাৎকারে দেন ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারেই এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

 

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, আমরা অবশ্যই (নরেন্দ্র মোদির সঙ্গে) দেখা করার চেষ্টা করব। আমি সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলার চেষ্টাও করব। মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল।

 

ড. ইউনূস আরও বলেন, সার্কের অস্তিত্ব এখন শুধু কাগজেকলমে। সার্কের কোনো কার্যকারিতা নেই। আমরা সার্কের নামই ভুলতে বসেছি। আমি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।