Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জলাবদ্ধতা থেকে কুমারখালী সরকারি কলেজকে রক্ষা করতে মানববন্ধন

admin • 17 Sep 2024, 02:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জলাবদ্ধতা থেকে কুমারখালী সরকারি কলেজকে রক্ষা করতে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে জলাবদ্ধতা থেকে কুমারখালী সরকারি কলেজকে রক্ষা করতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার সকালে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে শিপলু তেল পাম্প সংলগ্ন কলেজ মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, প্রভাশক এ জি এম কাইসার রেজা ও শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।