Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জয়পুরহাটে চিকিৎসাধীন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

admin • 22 Apr 2024, 08:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে চিকিৎসাধীন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

জয়পুরহাট পাঁচবিবি সড়কের শিমুলতলীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত সৌরভ হোসেন (২৫) নামে এক কলেজ ছাত্রের মুত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে জয়পুরহাট-হিলি রোডের শিমুলতলী বাজারে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সৌরভকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর টার দিকে তার মৃত্যু হয়েছে।

নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মৃত মোমিনের ছেলে। তিনি চলতি বছরের জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। এসময় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী বাজারে এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর এক টরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সৌরভ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাটে ভর্তি করেন। এসময় তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সৌরভের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।