Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত

admin • 21 Sep 2024, 07:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করেছেন দাদা,চাচা ও চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে। আহত নারী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

আহত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে শেলি খাতুন (২৪)। তিনি ইপিজেড এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন।

 

আহত শেলি খাতুনের বাবা নুর ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি জিকে ক্যানালের কালিনদী সংলগ্ন স্থানে বসবাস করেন। সরকারি এই সম্পত্তি নিয়ে তার বাবা ও ভাইদের সাথে বিরোধ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শুক্রবার চাপড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেলিমুজ্জামান সুজন আপোষ মিমাংসা করে দেন।

 

কিন্তু সকালে তার বাবা, ভাই ও ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানার বেড়া ভাংচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বাড়িতে থাকা তার অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন ভাঙচুরের ঘটনা ভিডিও ধারণ করলে। হামলাকারীরা শেলির হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করে এবং পিটিয়ে আহত করে। বর্তমানে তার মেয়ে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানান।

 

আহত অন্তঃসত্ত্বা নারী শেলি খাতুন জানান, তিনি সকালে বাইরে হাঁটাহাঁটি করার সময় ১৫/১৬ জন তার বাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়ির সিমানার বেড়া ভাংচুর করতে থাকে। তিনি ভাংচুরের ঘটনা ভিডিও করার সময় তার চাচা ও চাচাতো ভাই তাকে পিটিয়ে আহত করে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।