Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি

admin • 21 Nov 2024, 04:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষার এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২০ নভেম্বর)  বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তির বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোনো ভর্তি পরীক্ষা নেই।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যথাসময়ে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।